News update
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-17, 8:14pm




কলম্বোয় বেশ কয়েক দিন ধরে বেরসিক বৃষ্টিতে এশিয়া কাপের ফাইনাল মাঠে গড়ানো নিয়েই শঙ্কা ছিল। তবে বৃষ্টির শঙ্কা উড়িয়ে দিয়ে খেলা মাঠে গড়ালেও দিনটি ভুলেই যেতে চাইবেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কারণ, ঘরের মাঠে খেলতে নেমে ভারতীয় পেসারদের সুইং আর পেসে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। ফলে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই অষ্টম বারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল রোহিত শর্মার দল।

রোববার (১৭ সেপ্টেম্বর) আর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে লঙ্কানরা খেলতে পেরেছে কেবল ৯২ বল। এই সময়ে ভারতীয় পেসাররা সবকটি উইকেট তুলে নিলে স্কোরবোর্ডে ৫০ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা।

দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান এসেছে ওয়ান ডাউনে নামা কুশল মেন্ডিসের ব্যাট থেকে। এ ছাড়া লোয়ার অর্ডারে নামা দুশন হেমন্থ ১৩ রানে অপরাজিত থাকেন। তবে এদিন দলের বাকি ৯ ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ভারতের হয়ে ২১ রানে ৬ উইকেট শিকার করে সেরা বোলার মোহাম্মদ সিরাজ। হার্দিক পান্ডিয়াও মাত্র ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। এ ছাড়া জশপ্রিত বুমরাহ ৫ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

৫১ রানের জয়ের লক্ষ্যে এদিন অধিনায়ক রোহিত শর্মার বদলে শুভমান গিলের সঙ্গে ব্যাটিংয়ে আসেন ঈশান কিষাণ। তারা দুজনে মিলে ৬ ওভার ১ বলেই সহজ লক্ষ্যে পৌঁছে যায় ভারত। গিল ২৭ ও ঈশান ২৩ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।