News update
  • Four New Ministers, Two State Ministers Get Portfolios     |     
  • China Mulls Bid to Host 2028 UN Climate Talks     |     
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     

পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য একাদশ

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-10-31, 11:35am

image-245922-1698728272-5742e51adab223a2460afadc95e822381698730545.jpg




সম্মান রক্ষার লড়াইয়ে আজ (৩১ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বিশ্বকাপে বিবর্ণ বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে বেরিয়ে আসতে চায় হারের বৃত্ত থেকে। আর সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে হারানোর বিকল্প নেই বাবর বাহিনীর।

বিশ্বকাপে এখন পর্যন্ত এক জয়ের বিপরীতে টানা পাঁচ হার দেখেছে বাংলাদেশ। অন্যদিকে দুই জয়ের পর টানা চার দেখেছে দ্য গ্রিন ম্যানরা। তাই এ ম্যাচে দুই দলেরই লক্ষ্য ঘুরে দাঁড়ানো।

এ ম্যাচে বাংলাদেশের একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। উইকেট বিবেচনায় একাদশে ফিরতে পারেন নাসুম। তবে সেই সম্ভাবনাও খুব কম। স্পিন সহায়ক উইকেট না হলে শেখ মেহেদির খেলার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে একাধিক পরিবর্তন আসতে পারে পাকিস্তানের একাদশে। চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন ওপেনার ফখর জামান। তাই ইমাম উল হকের জায়গায় তার ফেরার সম্ভাবনা আছে। অন্যদিকে আগের ম্যাচে চোট পাওয়া শাদাব খান এখনও ফিট নন, তাই তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন উসামা মীর। এ ছাড়া মোহাম্মদ নাওয়াজ জায়গায় একাদশে জায়গা হতে পারে আগা সালমানের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম/শেখ মেহেদি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক/ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ/সালমান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ। তথ্য সূত্র আরটিভি নিউজ।