News update
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     

যে কারণে আইপিএল খেলার অনুমতি পাননি তাসকিন-শরিফুল

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-12-25, 11:10am

08a64780-9f27-11ee-b9a7-c91b9dfa91e5-6b9c20f6943057db92ee89454da0ce181703481005.jpg




আসন্ন আইপিএলের মিনি নিলামে চূড়ান্ত তালিকায় ছিল বাংলাদেশি ৩ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম। মোস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে চেন্নাই সুপার কিংস দলে নিলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন তাসকিন ও শরিফুল।

মোস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দেয়া হলেও বাকি দুই পেসারকে অনুমতি প্রদান করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে তাদেরকে কেনো আইপিএল খেলার অনুমতি দেয়া হয়নি সেটির ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

রোববার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির এই পরিচালক জানান, তাসকিন ও শরিফুল ইনজুরিপ্রবণ হওয়ায় তাদের আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়নি।

জালাল ইউনুস বলেন, ‘তাসকিন এখনও প্র্যাকটিস করছে। সে অলমোস্ট ফিট। আমাদের এই দুইজন (তাসকিন-শরিফুল) ইনজুরিপ্রবণ প্লেয়ার। শরিফুল ফিট থাকলেও তার ইনজুরি প্রবণতা আছে। আইপিএল খেলতে গেলে টানা খেলায় ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে। তাই বিসিবি অনুমতি দেয়নি।’

এর আগে, গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে দলে নেয় চেন্নাই। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছিলেন তিনি। ফিজকে পেতে নিলামের শুরুতেই বিট করে চেন্নাই। বাকি দলগুলো আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে পেয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল। তথ্য সূত্র আরটিভি নিউজ।