News update
  • Critical Minerals Boost Clean Energy; Must Fuel Peace, Dev Too     |     
  • Will Antalya COP31 Lead To $300 bn Adaptation Finance?     |     
  • Global hunger levels ease but cost of a healthy diet up by $0.84 to $4.28      |     
  • Remittance Hits $2.85bn in July, Up 15.4% YoY     |     
  • Govt Plans Professional Police Force Free From Politics     |     

সংসদের প্রথম অধিবেশন মিস করলেন সাকিব ও মাশরাফী 

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-01-30, 7:39pm

atahhrthrt-a8b508d0a44102de31f6c13f6ffa7c991706622105.jpg




চলমান বিপিএলের ম্যাচ খেলতে সিলেটে রয়েছে মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। তাই সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত হয়ে পারেনি এই দুই সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সাকিব ও মাশরাফী নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টা থেকে শুরু হয়েছে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ সময় কুমিল্লার বিপক্ষে ২২ গজে লড়াই করছিলেন সাকিব। অন্যদিকে সন্ধ্যার ম্যাচে মাঠে নেমেছে মাশরাফী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ও রংপুর। এই ম্যাচে সাকিবকে মাঠে দেখা যায়। ব্যাট হাতে না নামলেও, বল হাতে খরুচে ছিলেন সাকিব। ৪ ওভারে ৪১ রান খরচায় অবশ্য একটি উইকেটও পেয়েছেন। তবে ৮ রানের জয়ে মাঠ ছেড়েছে সাকিবের দল।

দিনের অপর ম্যাচে সন্ধ্যায় টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মাশরাফীর সিলেট। প্রতিটি ম্যাচেই সিলেটের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক। অধিনায়কের দায়িত্বে থাকায় শেষ পর্যন্ত আর প্রথম অধিবেশনে যোগ দেওয়া হয়নি ম্যাশের। তথ্য সূত্র আরটিভি নিউজ।