News update
  • Potential For Stronger Saudi Investment Considerable: Ambassador     |     
  • Padma Barrage To Restore River Ecosystem In SW Bangladesh      |     
  • The Urge To Contain Super AI, Today’s Frankenstein     |     
  • Dhaka’s Invisible Inferno: 31 Risky Heat Days In Monsoon     |     
  • Glacier Collapse, Himalayan Tsunami In Nepal: Climate Lesson     |     

শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-04-05, 1:48pm

ifyufyuufa-3953d1326b47b4381840dee642d8ed3e1712303291.jpg




ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এতদিন রাজত্ব করেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আসরে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার। এতে ফ্র্যাঞ্চাইজি লিগটির সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ ফিজের দখলেই ছিল। অবশেষে কাটার মাস্টারকে সেটি হারাতে হলো।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট টাইটান্স। এই ম্যাচে এক উইকেট শিকার করেন মুহিত শর্মা। এতে ফিজের সমান ৭ উইকেট হয় তারও। ফলে ইকোনোমিতে দ্য ফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন মুহিত।

চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে নিজের করা প্রথম দুই ওভারেই ৪ উইকেট শিকার করেন ফিজ। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেন ফিজ। গুজরাটের বিপক্ষে ৪ ওভারে খরচ করেন মাত্র ৩০ রান। শিকার করেন জোড়া উইকেট। এ ছাড়া তৃতীয় ম্যাচে ৪৭ রান খরচায় নেন এক উইকেট। সবমিলিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশি এই পেসার।

এদিকে চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে মঙ্গলবার দেশে ফেরেন ফিজ। এই কাজ শেষ করতে তার তিনদিন সময় লাগবে। তাই নিজেদের আগামী ম্যাচে (৫ এপ্রিল) ফিজকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। তথ্য সূত্র আরটিভি নিউজ।