News update
  • France's National Assembly finally approves assisted-dying bill     |     
  • Dhaka's air remains unhealthy for sensitive groups     |     
  • Argentina Rally Past England to Reach World Cup Final     |     
  • Spain Beat France to Reach World Cup Final     |     
  • Ismail Elfath, referee for England-Argentina semifinal     |     

২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-07-30, 8:30am




ওয়ানডে ফর্মেটে অনুষ্ঠেয় ২০২৭ এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ।

২০২৭ সালের আগে  টি-টোয়েন্টি ফর্মেটে  অনুষ্ঠেয় ২০২৫ এশিয়া কাপের আয়োজক  ভারত। আরও একবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারনে ২০২৫ সালের এশিয়া কাপ সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হবে।

সাধারণত, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এশিয়া কাপের ফরম্যাট নির্ধারন করা হয়।

২০২৭ সালে ওয়ানডে ফর্মেটে বিশ^কাপ যৌথভাবে  আয়োজন করবে  দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়া।  এজন্য ২০২৭ সালে বাংলাদেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

২০২৫ ও ২০২৭ সালে ৬টি দেশকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করা হবে। টেস্ট খেলা এশিয়ার পাঁচ দেশ সরাসরি খেলবে। বাকি অন্য দলটি বাছাইপর্ব থেকে এশিয়া কাপ খেলা নিশ্চিত করবে।বাসস।