News update
  • 14 lakh Yaba pills seized in Teknaf; two detained     |     
  • UNGA can rebuild trust, good faith now missing from geopolitics: Guterres     |     
  • Parliament scraps controversial bank ownership provision     |     
  • Smokescreen in India over Ganga Treaty extension Alarming: Farakka Committee      |     
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     

প্রথম সেশনে ৭৫ রান তুলেছে বাংলাদেশ, ফলোঅন এড়াতে কত রান প্রয়োজন?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-01, 1:11pm




রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংও ভালো করেছিল টাইগাররা। তবে তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ১২৫ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৫ রান । লিটন দাস ১৩* এবং মেহেদী হাসান মিরাজ ৩৩ রানে অপরাজিত রয়েছেন। প্রথম সেশন শেষে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে দুই দল।

রোববার (১ সেপ্টেম্বর) তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন আগের দিনে শূন্য রানে অপরাজিত থাকা জাকির হাসান। ১০ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এরপর শান্তকে (১) বোল্ড করে তৃতীয় উইকেট তুলে নেন খুরাম শেহজাদ।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুমিনুল হক। ২ বলে ১ রান করে ক্যাচ তুলে দেন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর সাকিবকে সঙ্গে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন মুশফিকুর রহিম। কিন্তু ৯ বলে ৩ রান করে আমির হামজার দ্বিতীয় শিকার হন তিনি।

এরপর সাকিবকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের চতুর্থ উইকেট তুলে নেন খুরাম। এতে দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই সঙ্গে ফলোঅন এড়ানো চ্যালেঞ্জ সামনে আশে টাইগাররা। তবে টপ অর্ডারদের আশা যাওয়ার দিনে টাইগার শিবিরে হাল ধরেন লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ।

এর আগে দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ২ ওভারে ১০ রান তুলেছে বাংলাদেশ। এতে স্বাগতিকদের থেকে ২৬৪ রানে রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শান্ত বাহিনী। জাকির হাসান ০* এবং ৬ রানে অপরাজিত ছিলেন সাদমান ইসলাম।  আরটিভি