News update
  • 21 Killed in New Delhi Hotel Fire, Many Foreign Victims     |     
  • UNHCR, partners ask world not to forget Rohingya refugees in BD     |     
  • WMO Warns El Niño to Drive Global Extreme Weather     |     
  • SEC to be restructured with new leadership team: Finance Minister     |     
  • ‘May no other parent lose a child this way’, says Ramisa’s father     |     

চেন্নাই টেস্ট: শান্ত-সাকিবের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-22, 11:22am




চেন্নাই টেস্টে পাহাড় সমান ৫১৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৫৮ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। তবে চতুর্থ দিনে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। শান্ত-সাকিবের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯০ রান। নাজমুল হাসান শান্ত ৬৩* রানে এবং সাকিব আল হাসান ২২ রানে ব্যাট করছেন। জয়ের জন্য এখনও রান প্রয়োজন টাইগারদের। অন্যদিকে ভারতের দরকার ৬ উইকেট।

রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দেখে শুনে খেলতে থাকেন সাকিব-শান্ত। আগের দিন শান্ত ৬০ বলে ৫১* রান এবং সাকিব ১৪ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৪ রান। আরটিভি