News update
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     
  • Moody's ups Bangladesh's outlook to 'stable' from 'negative'     |     
  • US shifts $52m military aid from Europe, Mideast to Americas     |     

সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা বিএসইসির

শেয়ার লেনদেনে কারসাজি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-24, 3:01pm




শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে মো. আবুল খায়েরকে ২৫ লাখ, এশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ ও মোনার্ক মার্ট লিমিটেডকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া আবুল কালাম মাতবর ও লাভা ইলেক্ট্রোডস ইন্ডাস্ট্রিজকে যথাক্রমে ১০ লাখ ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর মো. জাহেদ কামালকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। সময় সংবাদ