News update
  • World Food Day Observed Today Amid Global Hunger Crisis     |     
  • World Lost More Than 7 Million Hectares of Forest in 2025     |     
  • Bangladesh Ranks 84th in Global Hunger Index 2026     |     
  • 10 Die of Dengue in Bangladesh, 1,943 Hospitalised     |     
  • 28 Killed as School Roof Collapses in Northwest Pakistan     |     

সাকিব প্রসঙ্গে যা বললেন নতুন কোচ ফিল সিমন্স

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-10-19, 6:05pm




টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে সরিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে। এরই মধ্যে তিনি ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (১৯ অক্টোবর) প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে নতুন দায়িত্ব ও সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি।

ফিল সিমন্স বলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ আমার জন্য একটি ভালো দিক। আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে, যার প্রস্তুতি নিতে হবে। আমরা যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে যেতে পারব।

টাইগারদের নতুন কোচ জানান, তার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। তার সামনে যে স্কোয়াড আছে, তাদেরকে প্রথম টেস্টর জন্য প্রস্তুত করা। গত দুই দিনে ক্রিকেটাররা দুর্দান্ত ছিল, তারা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে ক্রিকেটে মনোযোগ দিতে চান তিনি।

সাকিব প্রসঙ্গে ফিল সিমন্স বলেন, সাকিবের উচিত সবকিছু এড়িয়ে ক্রিকেটে ফেরা। এটা একটা বাইরের ব্যাপার। সব মনোযোগ ক্রিকেটে নিশ্চিত করা আগামী কয়েকদিন আমাদের কাজের একটা বড় অংশ। আমরা কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেব সেটিই আমি ছেলেদের নজরে রাখতে চাই।

প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টটি অনুষ্ঠিত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আরটিভি