News update
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     
  • Bus torched in Mymensingh early Sunday     |     
  • Anthropic, OpenAI, SpaceXAI, Google deal on AI slowdown illegal?     |     

বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন দিগন্তের দ্বার উন্মোচন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-12, 10:46pm




নতুন দিগন্তের দ্বার উন্মোচন হতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটে। প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে নারীদের তিন দিনের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এর আগে নারী ক্রিকেটারদের দুই দিনের ম্যাচ আয়োজন হতো। চলতি মাসের ২১ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে তিন দিনের প্রথম শ্রেণির এই ম্যাচ।

এতদিন ছেলেদের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট লিগ আয়োজন করেছে বিসিবি। এবার ছেলেদের মতোই চার দল নিয়ে অনুষ্ঠিত হবে নারীদের বিসিএল। দলগুলো হলো উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

রাজশাহীর দুই স্টেডিয়ামে হবে খেলা। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে ২১ ডিসেম্বর লড়বে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। একইদিনে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল।

দ্বিতীয় রাউন্ডে ২৬ ডিসেম্বর থেকে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে লড়বে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। একইদিনে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। আপাতত দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি।

চার দলের স্কোয়াডন

ইস্ট জোন: ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমিন আক্তার সুপ্তা, সুরাইয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাবিকুন নাহার, তেজ নেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দিপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি ও আশরাফি ইয়াসমিন।

সেন্ট্রাল জোন: নিগার সুলতানা (অধিনায়ক), মুরশিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মুমতা হেনা শিখা, ফুয়ারা বেগম, লতা মণ্ডল, শারমিন আক্তার, সুবর্ণা কর্মকার ও সাদিয়া ইসলাম।

নর্থ জোন: সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকী, ইশমা তানজিম, শারমিন সুলতানা, রিতু মনি, মিষ্টি রাণি সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম, লাকি খাতুন, ফাতেমা জাহান, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনি আক্তার ও জান্নাতুল ফেরদৌস।

দক্ষিণ জোন: রাবেয়া (অধিনায়ক), শামিমা সুলতানা, বিথি পারভীন, রুবাইয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়শা রহমান, রুপা রায়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার, ফাতেমা তুজ জহুরা, লেকি চাকমা ও প্রীতি দাস। আরটিভি