News update
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     
  • Puppet show enchants Children as Boi Mela comes alive on day 2      |     

বিপিএলে দল পেতে নোয়াখালীর আবেদন, মালিকানায় যে প্রতিষ্ঠান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-06-30, 8:00pm

654643534-2e1122a11e73a932a25b7aa1e79ca5b41751292010.jpg




কয়েক বছর ধরে শোনা যাচ্ছে বিপিএলে দল নিতে চায় ‘নোয়াখালী রয়্যালস’। অবশেষে নোয়াখালীবাসীর অপেক্ষার প্রহর ফুরাতে যাচ্ছে। আসন্ন বিপিএলে দল চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে ‘শায়ানস গ্লোবাল’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। 

গত ২৪ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস। সোমবার (৩০ জুন) বিসিবির সভায় এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

ডিসেম্বর-জানুয়ারির দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের দ্বাদশ আসরের। তবে তার আগেই নোয়াখালী থেকে দল কেনার জন্য আলোড়ন ফেলে দিয়েছে সায়ান’স গ্লোবাল নামের প্রতিষ্ঠানটি। 

বিসিবিকে দেওয়া চিঠিতে সায়ান’স গ্লোবাল জানায়, ‘বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখলী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা।’ তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি।

তবে আসন্ন বিপিএলে যে ফ্র‍্যাঞ্চাইজির ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। কারণ গত বিপিএল দুয়েকটি ফ্র‍্যাঞ্চাইজি ব্যতীত প্রায় সবার বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নয়-ছয়ের অভিযোগ ওঠে।