News update
  • Very Strong El Niño Could Fuel Floods, Droughts Into 2027: WMO     |     
  • Increased hilsa arrival brings down its prices in Chandpur     |     
  • Nepal Glacier Collapse Offers Climate Warning for Bangladesh     |     
  • Dhaka air quality remains ‘unhealthy for sensitive groups’ Thurssday     |     
  • Non-performing loans surpass Tk 6 lakh crore     |     

অবশেষে মুখ খুললেন মুস্তাফিজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-01-03, 10:59pm

rfwerwerwe-877d6bc619434584d09b272f63d4df141767459589.jpg

মুস্তাফিজুর রহমান। ছবি : রংপুর রাইডার্স



মুস্তাফিজুর রহমানকে খেলতে দেওয়া হবে না আসন্ন আইপিএলে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সিদ্ধান্তের পর মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি আজ শনিবার (৩ জানুয়ারি) নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। এতে ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশ ও ভারত মিলিয়ে অনেকে প্রতিক্রিয়া জানালেও চুপ ছিলেন খোদ মুস্তাফিজ। এবার মুখ খুলেছেন তিনি।

দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে অবশ্য বেশিকিছু বলেননি কাটার মাস্টার। স্বল্পভাষী মুস্তাফিজ বলেন, ‘ছেড়ে দিলে কী আর করার?’

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি দুঃখজনক বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল। এই প্রসঙ্গে এনটিভি অনলাইনকে আশরাফুল বলেন, ‘কী বলব ভাই, খুবই দুঃখজনক। আশা করি, দুই দেশের বোর্ড ও সরকার মিলে বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসবেন।’

আগামী ফেব্রুয়ারিতে ভারতে বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুস্তাফিজ ইস্যু ও বিশ্বকাপে বাংলাদেশের দল পাঠানো নিয়ে রাত ৯টায় জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আসিফ মাহমুদ বলেন, ‘এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার ও বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত।’