News update
  • Mecca Pact Puts Bangladesh’s Foreign Policy to New Test     |     
  • Remittance reaches $2.34 billion in first 24 days of August     |     
  • BSF men flee leaving behind 2 shotguns, walkie-talkie      |     
  • Bhutan King makes brief stopover in Dhaka, meets President     |     
  • Eid-e-Miladunnabi being observed today     |     

চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-01-08, 11:33pm

ertertwer3424-877ea84c530a35804d8546c28e88c8671767893599.jpg




নারী টে-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের তালিকা প্রকাশ করেছে বিসিবি। আছেন পাঁচজন স্ট্যান্ডবাই ক্রিকেটার।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই মূলপর্বে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ। ১৮ জুন থেকে নেপালে শুরু হবে বাছাইপর্ব। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র। ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।

১৮ জানুয়ারি বাছাই পর্ব শুরুর দিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবে বাংলার মেয়েরা। ২৪ জানুয়ারি গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

দুই গ্রুপের প্রথম পর্ব শেষে সুপার সিক্সে উঠবে তিনটি করে দল। সুপার সিক্স থেকে পয়েন্ট তালিকার সেরা চার দল সুযোগ পাবে আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে।

টি-টোয়েন্টিকে বাংলাদেশের সর্বশেষ সফরে দলে থাকা দুজন লতা মণ্ডল ও তাজ নেহার নেই বাছাইপর্বের দলে। চমক হিসেবে আছেন জুয়াইরিয়া ফেরদৌস। একদম নতুন মুখ তিনি। ২০ বছর বয়সী এই উইকেরক্ষক ব্যাটার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে গত বছর বিশ্বকাপে খেলেছেন। সেখানে ভালো করে সুযোগ পেলেন মূল দলে।

বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মণি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই

শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরীফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।