News update
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     
  • MDBs stress co-op support global stability amid uncertainty     |     
  • PM opens first Hajj flight, visits Ashkona camp     |     
  • River ports asked to hoist cautionary signal No 1     |     
  • Oil prices drop 9% & Wall Street rallies to a record after Iran reopens Hormuz     |     

অদম্য কাপে দুরন্ত একাদশকে উড়িয়ে দিল ধুমকেতু

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-02-06, 10:24am

new_project-6544b2fdc1eff4a6cd689c418cc750ba1770351888.jpg




বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে শুভসূচনা করেছে ধুমকেতু একাদশ। লিটন-সাইফের ব্যাটিং নৈপুণ্যে দুরন্ত একাদশকে উড়িয়ে দিয়েছে ধুমকেতু। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ৬ উইকেটের জয় পেয়েছে ধুমকেতু।

 টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় দুরন্ত একাদশ। জবাবে ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান করে ধুমকেতু।

 রান তাড়ায় শুরু থেকেই আগ্রাসন বজায় রাখে ধুমকেতু। উদ্বোধনী জুটিতে ২.৫ ওভারে ৩৪ রান এনে দেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। ৮ বলে ১৭ রান করে তামিম বিদায় নিলেও ফিফটি তুলে নেন সাইফ। আউট হওয়ার আগে চারটি চার ও তিনটি ছক্কায় ৩০ বলে ৫০ রান আসে সাইফের ব্যাট থেকে। তিনি বিদায় নিলে দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে অপরাজিত থাকেন লিটন। ৪৩ বলে দশটি চারে ৬৫ রান করেন তিনি।

 দুরন্ত একাদশের পক্ষে ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন মেহেরব হোসেন। এক উইকেট পান রিপন মণ্ডল।

 এর আগে দুরন্ত একাদশের পক্ষে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি কেউই। ওপেনার মাহফিজুল ইসলামের ৩৬ বলে ৩৯ রানই দলের পক্ষে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বলে ১৮ রান করেন দুরন্ত অধিনায়ক আকবর আলি।

 ধুমকেতুর পক্ষে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। দুটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।