News update
  • Returned from India as an instant protest: Adviser Zahed     |     
  • ECNEC clears five development projects worth Tk 7,003 crore     |     
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     
  • Rules on online export to global marketplaces eased     |     

হাসিনাকে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-04-11, 8:48pm

rferewjdsjkfdjl-2cb11aa646320be046ff1f2b67ae3f631775918937.jpg




দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় নিজেদের দাবি ভারতের কাছে পুনরায় উত্থাপন করেছেন। 

দ্যা হিন্দুর প্রবিদনে বলা হয়েছে, শুক্রবার (১০ এপ্রিল) বৈঠক শেষে মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছি। দিল্লিতে সেই দাবিরই পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে সব কিছু এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে খলিলুর রহমান বলেন, সফর অবশ্যই হবে। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে চিঠি বিনিময় করেছেন ও ফোনে কথা বলেছেন। দুই দেশই সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।

দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতার বিষয়গুলোও স্থান পেয়েছে। আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সার্ক ও বিমসটেক সক্রিয় করার ওপর জোর দেন। তিনি বলেন, সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যাগুলো মিটিয়ে ফেললে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনে কোনো বাধা থাকার কথা নয়।

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কোনো মন্তব্য করেনি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক মেকানিজমের মাধ্যমে অংশীদারত্ব আরও গভীর করতে সম্মত হয়েছে এবং শিগগিরই পরবর্তী বৈঠকগুলো অনুষ্ঠিত হবে।

গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।