News update
  • They feed the world, but food workers are Earth’s most exploited     |     
  • Groundwater In India’s Nashik Tests 1,000 Times Over Toxic Chromium Limits Ahead Of Kumbh Mela     |     
  • New Ganges water treaty ahead of deadline, hopes Minister Anee     |     
  • Fire that engulfed a bus at Mohakhali terminal doused     |     
  • Indian actor and filmmaker Nana Patekar dies at 75     |     

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন অ্যাডভোকেট সালাম

নিজস্ব প্রতিবেদক খবর 2022-05-22, 8:10am




বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। গতকাল শনিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।উল্লেখ্য যে, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন। সম্প্রতি তিনি গাজীপুর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ ছাড়লেন।