News update
  • China for ‘comprehensive ceasefire’ in Iran war during talks     |     
  • Bangladesh Begins 18,000-Foot Gas Drilling in Brahmanbaria     |     
  • Trump Pauses Hormuz Escort Mission Amid Deal Hopes     |     
  • India's Interlinking of Rivers: An idea delinked from realities     |     
  • Explosion at China fireworks factory kills 26 people     |     

সরকারি ভাতাভোগীদের তালিকা নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-05-06, 2:52pm

phaarjaanaa_shaarmiin-54ea9c064923ba9a463a1a4dc44e8a6f1778057570.jpg




সরকারের বিভিন্ন ভাতাভোগীদের আগের তালিকা পুনর্মূল্যায়ন করতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। 

বুধবার (৬ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, যথাযথ ব্যক্তিরাই সরকারের বিভিন্ন ভাতাভুক্ত হবেন। সরকারের লক্ষ্য বড় বড় প্রকল্প নয় বরং গ্রামীণ জনগোষ্ঠীকে সরাসরি সুবিধা দিয়ে জাতীয় অর্থনীতিতে সম্পৃক্ত করা। 

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, জেলা পর্যায়ে মেলার জন্য কোনো খেলার মাঠ ব্যবহার করতে দেওয়া হবে না। জেলার স্টেডিয়ামগুলো সংস্কার করে সচল করা হবে।