News update
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     
  • Low pressure area on Bay; Maritime ports to hoist cautionary signal 3     |     
  • Nandini killing: Man sentenced to death in Lalmonirhat     |     
  • Four of a Rangpur family killed for objecting to Yaba taking: Police     |     
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-05-14, 7:55am

img_20260514_075302-033931854fe23ea59c8242c56298f5941778723709.jpg




পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) আঞ্জুমান আরা লিমা।

বুধবার (১৩ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

তিনি পদত্যাগপত্রে লিখেছেন, আমি ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হই। বৃহস্পতিবার (১৪ মে) থেকে আমি এই পদ থেকে কার্যকরভাবে আমার পদত্যাগপত্র জমা দিতে ইচ্ছুক। সম্মানিত এই পদে কাজ করা আমার জন্য বড় সম্মান ও সৌভাগ্যের বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখা ও বিশিষ্ট এই পদে থেকে রাষ্ট্রের সেবা করার সুযোগের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।

এএজি আঞ্জুমান আরা লিমা পদত্যাগপত্রে আরও লিখেছেন, বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কারণে এই পদের দায়িত্বের জন্য প্রয়োজনীয় সময় ও ধারাবাহিকতা রক্ষা করা আমার জন্য ক্রমেই কঠিন হয়ে পড়েছে। গভীর বিবেচনার পর আমি এটাই বিশ্বাস করি যে, এই পর্যায়ে আমার পদ থেকে সরে দাঁড়ানোই সমীচীন।

আঞ্জুমান আরা লিমা আরও লিখেছেন, কর্মজীবনে আমার অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক সবসময় আমার কাছে অত্যন্ত মূল্যবান হয়ে থাকবে। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে, আমার পদত্যাগপত্রটি গ্রহণ করা হোক এবং এ অনুসারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক।