News update
  • October-March ideal period to begin local body elections: EC     |     
  • US bombs Iranian military sites; Kuwait hit by drone and missile fire     |     
  • Padma, Jamuna Bridges Collect Tk64cr in 10 Days     |     
  • Charge Hearing Today in Ramisa Murder Case     |     
  • Dhaka’s air quality moderate on Sunday morning     |     

মে মাসে ‘মব হামলায়’নিহত অন্তত ৩২ : প্রতিবেদন

ডয়চে ভেলে খবর 2026-06-01, 11:47am

img_20260601_114759-3ae39d2faf9f9deea2d42f3ce1dc46f81780292898.jpg




চলতি মে মাসে বাংলাদেশে মব হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) নামে একটি সংগঠন৷ এই সংখ্যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

এ ধরনের অন্তত ৬৯টি ঘটনায় আরও ৭১ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে মানবাধিকার সংগঠনটি৷ তাদের মাসিক প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে মব সহিংসতায় ২১ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন৷

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ২১ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন এবং ২০২৫ সালের ডিসেম্বরে ১০ জন মব হামলায় নিহত হন৷ প্রতিবেদনে তারা বলেছে, ‘‘(এই পরিসংখ্যান) জনতার হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা বৃদ্ধির একটি স্পষ্ট প্রতিফলন৷”

২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে মব সহিংসতা প্রকট আকার ধারণ করে৷ অন্তর্বর্তী সরকারের কাছে থেকে দায়িত্ব নেওয়ার পর নির্বাচিত বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একাধিকবার মব হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন৷ কিন্তু দেশের বিভিন্ন স্থানে এ ধরনের হামলা এবং হত্যাকাণ্ড এখনও অব্যাহত রয়েছে৷