News update
  • Bangladesh Economy Tops $500bn for First Time     |     
  • People positive on Padma Barrage, experts urge caution over fallout     |     
  • Parties convey their expectations at Bonn climate talks     |     
  • ECNEC Approves 8 Projects Worth Tk 2,266 Crore     |     
  • No Plan to Drop Bangla, History from Honours: Milon     |     

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-06-10, 2:54pm

img_20260610_145435-3c56e7f98b600060ca17f21073258a321781081703.png




নেত্রকোণা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা হয়েছে। শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর একপাশে জুলাই স্মৃতিস্তম্ভটির অবস্থান।

এদিকে বুধবার স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ক্লিপে রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে আগুন লাগার পর তিন যুবক স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এ সময় অন্য কয়েকজনকে ‘শেখ হাসিনা ও জয়বাংলা শ্লোগান’ দিতে শোনা যায়।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোয় পোড়া দাগের চিহ্ন দেখা যায়।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, সকালে ঘটনাস্থল পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টিলের নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি।

এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি।