News update
  • State Minister Amit urges global firms to join BD offshore bidding     |     
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     
  • US Tech Firms Eye Over $1b Investment in Bangladesh     |     
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     

জাতিসংঘের অধিবেশন শুরু ও সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের শপথ আজ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-09-08, 10:38am

prraassttrmntrii-7247a4976671a236e979e2344146ba231788842311.jpg




জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বাংলাদেশ সময় রাত ৯টার দিকে শপথ গ্রহণ করবেন। এছাড়া ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়। 

এতে বলা হয়, প্রথমে মিডিয়া ব্রিফিংয়ের পর বাংলাদেশ সময় রাত ৯টায় সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান শপথ নেবেন এবং রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন।

এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তাকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন।

নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন। ১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।