News update
  • 8 Die of Dengue as 1,595 More Are Hospitalised     |     
  • Hasina to Face Execution Process if She Returns: Prosecutor     |     
  • US to become 1st nation to fully shun a UNHR Council review     |     
  • Govt Sees No Legal Hurdle to Hasina’s Return: Adviser     |     
  • Egrets reappear along Buriganga after many years     |     

রাজশাহী বিমানবন্দর থেকে দুটি গ্রেনেড উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-11-10, 6:22pm

raajshaahii_bimaanbndr_grenedd-1-2e52c742b95ea786612f14f2904c77fa1794313355.jpg




রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরের ফটকের পাশে ফুলগাছের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গিয়ে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেন।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহ মখদুম বিমানবন্দরের ফটকের বাঁ পাশে ফুলগাছের পাশে দুটি গ্রেনেড দেখতে পায় এক পথচারী। তিনি বিষয়টি বিমানবন্দর থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।

খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফটক বন্ধ করে দেন। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়।

পুলিশ জানায়, বিমানবন্দরের ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এর পরও বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রেনেড সদৃশ বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিবি) গাজিউর রহমান বলেন, শাহ মখদুম বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা ও কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।