News update
  • PM Pushes Plans for Second Padma, Jamuna Bridges, Barrage     |     
  • Tap grants, local finance; shun loans for energy sovereignty      |     
  • Govt eyes 3,000-4,000MW solar power addition to grid before next summer: PM     |     
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     

সকল দেশের ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান জানানোর আহ্বান চীনের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-09-28, 6:27pm




চীন বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছে, সকল দেশের ‘ভূখণ্ডগত অখণ্ডতার’ প্রতি সম্মান জানানো উচিত। ইউক্রেনের রাশিয়া অধিকৃত কয়েকটি অঞ্চলে মস্কোর বিতর্কিত অন্তর্ভূক্তিকরণ গণভোট অনুষ্ঠানের পর বেইজিং এমন মন্তব্য করলো।

চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, ‘ইউক্রেন ইস্যুতে আমাদের অবস্থান ও প্রস্তাব  দৃঢ় ও সুস্পষ্ট এবং তা হচ্ছে বিশ্বের সকল দেশের সার্বভৌমত্ব ও ভূখ-গত অখ-তার প্রতি সম্মান জানাতে হবে।’ তথ্য সূত্র বাসস।