News update
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     

জাপান রাষ্ট্রদূতের বক্তব্য নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-11-16, 7:05pm




একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে ফেসবু‌কে একটি স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘আমরা বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডরকে ডেকেছিলাম। তাকে যা যা বলা দরকার আমরা বলেছি। সবকিছু বিস্তারিত গণমাধ্যমে বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তাই এই বিষয়ে গণমাধ্যমে আমরা আর কোনো বক্তব্য দিতে চাই না।

তিনি আরও লি‌খে‌ছেন, ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর হবে আসন্ন প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্যে দিয়ে। এই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। এই সফর বাংলাদেশের এবং জাপানের সাধারণ মানুষের উপকারে আসবে বলে আশা করি।’

এর আগে, গত ১৪ নভ্ম্বের এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেছিলেন, আমি শুনেছি, বাংলাদেশে ২০১৮ সালের নির্বাচনে পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি। আমি আশা করব, বাংলাদেশে এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না। তথ্য সূত্র আরটিভি নিউজ।