News update
  • Bangladesh Eyes Smarter Future With AI-Driven Services     |     
  • Dhaka’s air quality has been recorded ‘moderate’ on Saturday     |     
  • Bailey bridge collapse disrupts direct Dhaka link to Chandpur     |     
  • No role to play in Hasina presser, Not endorse what was said: Delhi     |     
  • Saudi, Turkey, Pakistan sign ‘Mecca Joint Defense Agreement’     |     

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-01-14, 11:06am

resize-350x230x0x0-image-207257-1673671592-2998f639ea41f19ef38729683ddc254b1673672781.jpg




ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।পরে কুয়াশা কিছুটা কমে গেলে ৯টা ৫০ মিনিটের দিকে ফেরিগুলো চালু করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে নদীতে কুয়াশার প্রকোপ কমে গেলে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফের ফেরি চলাচল শুরু হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।