News update
  • Long-term support for Manta gypsy fishing community urged     |     
  • Customs blocks import of nearly 2000 drones by Chawk Bazar trader     |     
  • Bangladesh Faces Volatile Monsoon With Resilient Response     |     
  • Tarique Put Bangladesh’s Interests First at UN: Mahdi     |     
  • Crackdown on extortionists, criminals to be intensified : Home Minister     |     

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, জঙ্গিদের সঙ্গে গোলাগুলি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-01-23, 8:43am

resize-350x230x0x0-image-208548-1674441321-51e1d20f520dc9d053ee189e4f71ef451674441831.jpg




কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি ধরতে অভিযান চালাচ্ছে র‍্যাব। এ সময় জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি চলছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এই অভিযান শুরু হয়।

জানা গেছে, নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‍্যাব-১৫। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা র‍্যাবের ওপর গুলিবর্ষণ করছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।