News update
  • Rooppur Unit-1 Gets Approval for First Nuclear Reaction     |     
  • DP World to Operate Chattogram Port NCT for 15 Years     |     
  • Anne Carson Wins 2026 Nobel Prize in Literature     |     
  • Workers Helping Feed the World but Starved of Dignity     |     
  • They feed the world, but food workers are Earth’s most exploited     |     

নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে ৫ জন দগ্ধ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-06-09, 1:42pm

resize-350x230x0x0-image-226823-1686293080-301c0d185ea1d5035928f8b59be42e251686296535.jpg




নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে ফতুল্লার কাশীপুর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. সালাম মণ্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫), মেহেজাবিন (৭)।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ থেকে একই পরিবারের পাঁচজন আমাদের এখানে এসেছেন।

তাদের মধ্যে মো. সালাম মণ্ডলের শরীরের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও শিশু মেহজাবিনের ৩৫ শতাংশ ফেস বার্ন হয়েছে।

তাদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা চলছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।