News update
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     
  • Bangladesh Unveils Five-Year Plan to Tackle Pollution     |     
  • Potential For Stronger Saudi Investment Considerable: Ambassador     |     
  • Padma Barrage To Restore River Ecosystem In SW Bangladesh      |     
  • The Urge To Contain Super AI, Today’s Frankenstein     |     

ঢাকা-ভাঙ্গা ট্রেনের ভাড়া ৪০ শতাংশ কমানোর দাবি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-10-10, 6:13pm

image-243113-1696935720-5da88edf042e91e5371892859a2178d61696940032.jpg




ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেনের ভাড়া অন্তত ৪০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে নাগরিক সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

মঙ্গলবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন রেল যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ। তবে ঢাকা-ভাঙ্গা প্রস্তাবিত ট্রেন ভাড়া বিদ্যমান বাসভাড়ার চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি। ফলে সাধারণ যাত্রীরা ব্যয় সংকোচনের জন্য বাসকেই প্রাধান্য দেবে এবং প্রত্যাশার তুলনায় ট্রেনযাত্রী অনেক কম হবে।

জাতীয় কমিটির নেতারা বলেন, রেল হলো রাষ্ট্রীয় মালিকানাধীন সেবা। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ট্রেন সেবার মান বাড়ানো ও জনগণের খরচ কমানোর জন্য এ খাতে ভর্তুকি দিয়ে থাকে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে সরকার ঢাকা-ভাঙ্গা রেলপথেও ভর্তুকি দিয়ে কম ভাড়া নির্ধারণ করবে বলে আশা তাদের।

বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত কমিটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের জন্য আন্তঃনগর ট্রেনে (নন-এসি) জনপ্রতি ৩৫০ টাকা এবং এসি চেয়ারে ৬৬৭ টাকা ভাড়া প্রস্তাব করেছে। প্রস্তাবটি রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। তবে, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত নন-এসি ও এসি বাসের ভাড়া জনপ্রতি যথাক্রমে ২৫০ টাকা ও ৫০০ টাকা। তথ্য সূত্র আরটিভি নিউজ।