News update
  • Energy prices surge to highest in 4 years as conflict spreads     |     
  • 16 DIGs Among 17 Police Officials Sent on Retirement     |     
  • Remittance Hits $3.12b in April, Continues Uptrend     |     
  • Exports Jump 33% in April, Ending Months of Decline     |     
  • Over 1.23cr sacrificial animals ready for Qurbani: Minister     |     

ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-03-30, 12:43pm

hfada-5357ebb6cc8c7644fb5bf4ad264ecf7d1711780999.jpg




ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন।

নিহত মুরুলী চন্দ্র (৪৩) কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের নিকটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪৩)।