News update
  • PM seeks to make Bangladesh a reliable brand in global livestock market     |     
  • Türk warns of increased risk of atrocity crimes on Palestinians     |     
  • ADB Approves $150m Loan for Water Services in Eight Towns     |     
  • Oil Prices Rise Amid Houthi Attack Claim, Hormuz Fears     |     
  • At Least 30 Killed in Fuel Tanker Fire on Egypt Highway     |     

ধোলাইখালে ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-05-18, 1:00pm




রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আহতের কোনো তথ্যও নেই বলে জানান তিনি।

এর আগে, সকাল ১০টা ১৭ মিনিটে কারওয়ান বাজারে ‘লা ভিঞ্চি’ হোটেলের পঞ্চম তলায় আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আরটিভি নিউজ