News update
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     

সার্চ কমিটি ৩০৯ জনের নামের প্রস্তাব পেয়েছে

খবর 2022-02-12, 7:41pm




প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে বিভিন্ন রাজনৈতিক দল,পেশাজীবীর কাছ থেকে ৩০৯ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি।

শনিবার দুপুরে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সার্চ কমিটির জন্য ১৩৬টি রাজনৈতিক দল, ৪০ জন পেশাজীবী, ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ই-মেইলে নাম পাঠিয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) নামগুলো বাছাই করা হবে। যাচাইয়ের পর নামগুলো প্রকাশ করা হবে কি না সে বিষয়ে পরে জানানো হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সার্চ কমিটি আবার যখন বসবে তখন এই নামগুলো দেখবে। এক নাম হয়তো চার-পাঁচবার আসতে পারে। সেগুলো বিশ্লেষণ করলে প্রকৃত সংখ্যা জানা যাবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায়ে নাম দেওয়ার অনুরোধ জানিয়েছিল সার্চ (অনুসন্ধান) কমিটি। তবে এরপর নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে নাম দেওয়ার অনুরোধ করেছিল কমিটি। শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত এই নাম নেওয়া হয়।

এর আগে শনিবার সকাল ও বিকালে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে পৃথক দুটি বৈঠক করে সার্চ কমিটি। দুটি বৈঠকে বিশিষ্টজনদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার মতো আলোচনা হয়। প্রথম বৈঠকে ছিলেন ১৪ বিশিষ্ট নাগরিক, পরের বৈঠকে ছিলেন ১১ জন গণমাধ্যম ব্যক্তি। তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। সবারই মূল বক্তব্য হলো এমন একটি নির্বাচন কমিশন করা যাতে সবার আস্থাভাজন হয় এবং ভালো একটা নির্বাচনের জন্য তারা পদক্ষেপ নিতে পারেন।