News update
  • Bangladesh Will Not Issue Passport to Hasina: State Minister     |     
  • Hasina Seeks New Passport and NID to Return to Bangladesh     |     
  • Iran threatens to rain down hell if US escalates war     |     
  • Maintain pol. neutrality in admin. duties: PM tells BCS officers      |     
  • 4 mother, child welfare centres in Jhenaidah in limbo for 8yrs     |     

কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-07-24, 12:49am




স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকাসহ ৪ জেলায় কারফিউ চলবে। বাকি জেলাগুলোর সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে এ কথা জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ ছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’

প্রসঙ্গত, সারা দেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।