News update
  • El Niño is surging. Months of extreme heat could follow     |     
  • Himalayan Floods Not Just a Water Event, But a Debris Event     |     
  • ICT chief prosecutor warns of attempts to sabotage tribunal      |     
  • Deputy speaker whips treasury for early circulation of bills     |     
  • Belgium records nearly 3,000 deaths due to summer heatwaves      |     

অসহযোগ আন্দোলন: সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলি, নিহত ১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা খবর 2024-08-04, 3:45pm




একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।

রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।

সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬ জন। নিহতের মধ্যে পাবনায় ৩ জন, ফেনীতে ৩ জন, মুন্সিগঞ্জে ২ জন, রংপুরে ২ জন এবং বগুড়ায় ২ জন, মাগুরায় একজন, কুমিল্লায় একজন, বরিশালে একজন এবং কিশোরগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আন্দোলনের সবশেষ খবর জানতে আমাদের সাথে থাকুন।