News update
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     
  • Call for a people-centric budget, care for marginalized ones     |     
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা

খবর 2022-02-16, 7:13pm




যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ছাত্র ইউনিয়নের লোক বলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইফ রুদাদ। আদালত মামলাটি আমলে নিয়ে জাফরুল্লাহর বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার এজাহার সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) একটি অনুষ্ঠানে ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতেন। তার এমন বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র ইউনিয়নের ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সাইফ রুদাদ।

এ বিষয়ে তিনি বলেন, কাদের মোল্লা একজন যুদ্ধাপরাধী, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তা কার্যকর করা হয়েছে। এমন ব্যক্তিকে ছাত্র ইউনিয়নের সাথে জড়িয়ে বক্তব্য দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃতি করেছেন। তাই তার বিরুদ্ধে মামলা করেছি।

বাদীর আইনজীবি আজিজুর রহমান রোকন বলেন, জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলাটি আদালত আমলে নিয়েছেন। জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি আমলে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেন।