News update
  • Special prayer held at DU on 45th death anniv of Ziaur Rahman     |     
  • 55-year-old dies in Chuadanga as fibrous mango bit blocks throat     |     
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     

কারামুক্ত সন্ত্রাসীরা নতুন অপরাধে জড়ালেই ব্যবস্থা 

ডিএমপি কমিশনার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-09-29, 2:18pm




সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ( ক্র্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাইনুল হাসান বলেন, যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগির তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। জেনেভা ক্যাম্পে অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেপ্তার হয়েছে।

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে বলেও জানান ডিএমপি কমিশনার।আরটিভি