News update
  • PM Calls for Unity, Warns Against Parliament Failure     |     
  • Foreign Debt Repayment Tops $3.5b in Nine Months     |     
  • Biman signs $3.7b Boeing deal for 14 aircraft fleet     |     
  • Global Press Freedom Hits Lowest Level in 25 Years     |     
  • Two Tough Years Ahead As Govt Pushes Economic Fix     |     

রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-10-18, 10:09am

img_20241018_100948-b3bc0a75342cf4e626407ff999f055061729224597.jpg




রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক ও থানা-পুলিশ এই অভিযান চালায়।

অভিযানে মোট ১৩৬টি মামলা দেওয়া হয়। এ ছাড়াও জরিমানা আদায় করা হয় ২ লাখ ৩৪ হাজার ৫শ’ টাকা। মাদকসেবন, সরকারি কাজে বাধা এবং সিগনাল অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়।

এ ছাড়া জব্দ করা হয় ২৭টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেট কার। জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, মামলা দেওয়া গাড়ির মধ্যে বেশির ভাগ মোটরসাইকেল ও কিছু প্রাইভেট কার ছিল। সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ঠিক না থাকায় গাড়ির বিরুদ্ধে মামলা, গাড়ি জব্দ ও বাইকারদের আটক করা হয়েছে। আরটিভি