News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

জুলাই গণহত্যার বিষয়টি জাতিসংঘ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে : ফলকার টুর্ক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-10-29, 12:47pm




বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ফলকার টুর্ক বলেছেন, বাংলাদেশে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে জাতিসংঘ। গণহত্যায় জড়িতদের স্বচ্ছ বিচারের বিষয়ে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফলকার টুর্ক।  

ফলকার টুর্ক বলেন, আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি। এ দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত হয়, সেটা বলেছি। জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের সদর দপ্তর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।’

দুই দিনের সরকারি সফরে সোমবার দিনগত রাতে ঢাকা  এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। এ সফরে জাতিসংঘের মানবাধিকার প্রধান বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন।

টুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন এবং সেখানে তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।

হাইকমিশনার টুর্ক তার সফর শেষে আগামীকাল বুধবার বিকেলে ঢাকায় সংবাদ সম্মেলন করবেন। এনটিভি