News update
  • 11-Party Alliance Begins Dhaka-Chattogram Long March     |     
  • Dhaka's air quality turns ‘moderate’     |     
  • Musk launches steering-wheel-free taxi service     |     
  • Hindu community celebrate Janmashtami     |     
  • Global Food Prices Reach Highest Level Since 2022: FAO     |     

সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু, দেওয়া যাবে পরামর্শ-মতামত 

খবর 2024-11-05, 7:34pm




সংবিধান সংস্কার বিষয়ে দেশের সাধারণ নাগরিকরা যাতে মতামত ও প্রস্তাব দিতে পারেন, সে লক্ষ্যে আজ থেকে একটি ওয়েবসাইট (http://crc.legislativediv.gov.bd) চালু করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সংবিধান সংস্কার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক মো. সাব্বির মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের এই ওয়েবসাইটে প্রবেশ করে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন।

সাব্বির মাহমুদ আরও বলেন, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাবার সুযোগ থাকবে। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত প্রদানের সুযোগ রয়েছে।

সংবিধান সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশনের পরিচিতি, নোটিশ বোর্ডে এই কমিশনের সাম্প্রতিক তথ্য, অংশীজনের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যাবে। আরটিভি