News update
  • UN, partners appeal for USD 710.5 mn for Rohingya response in BD     |     
  • Govt to Build Ganga, Teesta Barrages for Water Security     |     
  • Bangladesh Warned Repeatedly Over Measles Vaccine Gap     |     
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ-মানববন্ধন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-11-26, 7:40am

img_20241126_074012-60ff224f136663c3e0c3444bb69ab0af1732585234.jpg




বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার অনুসারীরা।

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর শাহবাগ ছাড়াও চট্টগ্রাম, খুলনা, নাটোর, রাঙামাটি, যশোরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ডিবি। পরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে নিজেদের হেফাজতে রেখেছে ডিবি। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

পরে সম্মিলিত সনাতন জাগরণ জোট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের কাছে চিন্ময় প্রভু নামে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহবান জানানো হয়। আরটিভি নিউজ।