News update
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     
  • MoFA Says Indian Media Misreported PM's November 19 Speech     |     
  • Gold Falls Below Tk 2 Lakh per Bhori for First Time in a Year     |     
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     

জরুরি ভিত্তিতে এনআইডির ভুল সংশোধনের নির্দেশনা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-12-08, 3:20pm




জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল থাকলে আগামী ২ জানুয়ারির আগেই সংশোধন করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে, তাদেরকে জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে। সময় সংবাদ।