News update
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-13, 5:57pm

etwrwer-aef5679f5e823e1686a944956b8c467e1741867025.jpg




চার দিনের সফরে আজ ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জাতিসংঘ মহাসচিব সরাসরি হোটেলে যাবেন।

জানা গেছে, শুক্রবার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান সকাল ৯টায় হোটেলে গুতেরেসের সঙ্গে দেখা করবেন। পরে জাতিসংঘ মহাসচিব সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে দেখা করবেন।

বৈঠকের পর গুতেরেস প্রধান উপদেষ্টাসহ রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম তাদেরকে স্বাগত জানাবেন। আরটিভি