News update
  • Climate talks start in Antalya, after wrangle over agenda items     |     
  • 8 Die of Dengue as 1,595 More Are Hospitalised     |     
  • Hasina to Face Execution Process if She Returns: Prosecutor     |     
  • US to become 1st nation to fully shun a UNHR Council review     |     
  • Govt Sees No Legal Hurdle to Hasina’s Return: Adviser     |     

পবিত্র জুমাতুল বিদা পালিত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-04-29, 8:09pm




দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র জুমাতুল বিদা পালন করেছেন। 
দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে দোয়া ও মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’হিসাবে পালিত হয়।  সারা বিশ্বের মুসলমানদের জন্য এ দিনটি অতিব মূল্যবান। 
‘জুমাতুল বিদা’য় ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন। 

জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে বিপুলসংখ্যক মুসল্লি নামাজে অংশ নেন। 
বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন বিশেষ মোনাজাত করেন। তিনি দেশের কল্যাণ এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন। তথ্য সূত্র: বাসস।