News update
  • Bangladesh to Introduce New Law to Curb Extortion, IGP Says     |     
  • UN Marks 81 Years of Global Cooperation and Peace     |     
  • Dhaka's air 5th worst in the world this morning     |     
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-10-09, 8:20am

img_20251009_081917-c2e0f5040bfbe4f52f41251d4131f9911759976455.jpg




বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাতে শেরেবাংলা নগরে গিয়ে মাজার জিয়ারত করেছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কুরআন তিলাওয়াত করতে একটু আগে গুলশানের বাসা থেকে রওনা করেছেন। 

প্রসঙ্গত, ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন খালেদা জিয়া।