News update
  • BSF attempt to push 9 people into Bangladesh foiled: BGB     |     
  • IMF seeks removal of Bank Company Act’s Section 18(A) for loan package     |     
  • High fuel prices fuel surge in Chinese EV sales; charging points lag behind     |     
  • Dhaka ranks 9th among world’s most polluted cities on Wednesday     |     
  • US allows Iran's World Cup team to travel 2 days before next match     |     

হাভানার হোটেলে বিস্ফোরণে মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-09, 7:13am




হাভানার একটি পাঁচতারা হোটেলে গ্যাস লিক হওয়ার কারণে শক্তিশালী বিস্ফোরণে মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। 

উদ্ধারকারীরা সারাতোগা হোটেলের ধ্বংসাবশেষ সরানোর কাজে মনোবিবেশ করেছে। কর্তৃপক্ষ শনিবার জানায়, আহত ৩৭ জন হাসপাতালে চিকিৎসা গ্রহন করছে। রেডক্রস এর আগে ভুলবশত মৃতের সংখ্যা ৩২ বলে জানিয়েছিল। 

এ দুর্ঘটনায় নিহতদের অধিকাংশ হোটেলের সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক বা হোটেলের কর্মী। তবে, হোটেলের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একজন স্পেনিশ পর্যটক এ বিস্ফোরণে মারা গেছে। 

মৃতদের মধ্যে এ পর্যন্ত হোটেলের ১১ জন কর্মীকে সনাক্ত করা হয়েছে। তথ্য সূত্র বাসস।