News update
  • No Antalya Pact, but Some Signs of Progress Emerge from COP31     |     
  • Ex-SB Chief Monirul's Wife, Two Brothers-in-Law Detained     |     
  • Panchagarh Records Season's Lowest Temperature at 11°C     |     
  • Disaster Risk Reduction Fair and Field Drill held in Kalapara     |     
  • Dhaka’s air ‘unhealthy’, ranks 10th globally on Sunday morning     |     

সাংবাদিক ও খ্যাতিমান গীতিকার কে জি মোস্তফা আর নেই

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-09, 7:54am




‘তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে’- গানের গীতিকার জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য  ও বিশিষ্ট কবি কে. জি. মোস্তফা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। 
মরহুমের পালিত মেয়ের জামাতা মকবুল হোসাইন টেলিফোনে বাসসকে জানান, রবিবার রাত ৮ টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। মুত্যুকালে তিনি ২ ছেলে রেখে গেছেন। তার এক ছেলে বর্তমানে কানাডায় বসবাস করেন। 
সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তথ্য সূত্র বাসস।