News update
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     
  • Remittance inflow rises 13.1pc in March-Aug     |     
  • Bangladesh Has No Scope to Join BRICS Summit: Kabir     |     
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     

ক্রিকেটের ঠাসা সূচিকে ‘হাস্যকর’ বলছেন স্টোকস

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-09, 11:49pm




ক্রিকেটের ‘ঠাসা’ সূচি নিয়ে ক্ষুব্ধ ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে পরিমান ম্যাচ, তা চালিয়ে যাওয়াটা ক্রিকেটারদের কঠিন বলে মনে করেন তিনি। তাই এই সূচিকে ‘হাস্যকর’ বলছেন স্টোকস।
স্টোকসের মতে, তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এত ম্যাচ, যা খেলাটা সকলের জন্য কঠিন। এই হাস্যকর সূচিতে নজর দেয়া উচিত।
আগামী ২ জুন থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে ইংল্যান্ড। ১০ জুন শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর ২৩ জুন হবে শুরু  সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীনই, নেদারল্যান্ডসের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে ইংল্যান্ড। ডাচদের সাথে ১৭ থেকে ২২ জুন ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা। তাই ইংল্যান্ডের পৃথক-পৃথক দু’টি দল একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও ওয়ানডে খেলবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু পর, পরের ১০২ দিনে ৫০টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ২ জুন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৫০টি ম্যাচ খেলবে ইংলিশরা। ক্রিকেটের এই ঠাসা সূচিকে ‘হাস্যকর’ মনে করছেন স্টোকস।
ক্রিকেটসূচিতে নজর দেয়ার আহ্বানও জানিয়ে দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, ‘ক্রীড়াসূচির দিকে নিঃসন্দেহে নজর দেওয়া উচিত। যে পরিমাণ ক্রিকেট আমরা খেলবো বলে আশা করা হচ্ছে, তা একেবারেই যুক্তিসঙ্গত নয়। একই সময়ে একটি টেস্ট ও একটি ওয়ান ডে সিরিজ চলবে, এটিই বলে দিচ্ছে, কতটা ঠাসা সূচি। কাজের চাপের  বিষয়টা ম্যানেজমেন্টের দেখা উচিত।’
ঠাসা সূচিতে ইংল্যান্ডের হয়ে সব ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন স্টোকস। তবে তার কাছে টেস্ট ক্রিকেটই সবার উপরে। স্টোকস বলেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে যতটা সম্ভব ম্যাচ খেলতে চাই এবং সঠিক পরিস্থিতি আমায় সব ক্রিকেট খেলার সুযোগ করে দিবে। কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব নয়। এই মুর্হূতে আমার কাছে টেস্ট ক্রিকেটই প্রথম পছন্দ। তাই সীমিত ওভারের ক্রিকেট থেকে টেস্টকে বেশি অগ্রাধিকার দিতে হবে আমাকে।’
জো রুটের অব্যাহতিতে গেল সপ্তাহে ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন স্টোকস। তথ্য সূত্র বাসস।