News update
  • Extreme heat linked to over 5,500 excess preterm births in BD     |     
  • Talks on Ganges to be based on BD’s legitimate demands: Shama     |     
  • Safe food drive: Tk 35.5 lakh fined, 28 cases filed in October     |     
  • PM Orders Comprehensive Earthquake Preparedness Measures     |     
  • Cyclone Murasu to cross Andhra Pradesh coast tonight     |     

সাকিবের করোনা নেগেটিভ, কালই যোগ দিচ্ছেন দলের সঙ্গে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-13, 1:27pm




জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান করোনা নেগেটিভ হয়েছেন। শুক্রবার (১৩ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

এ বিষয়ে বিসিবি’র চিকিৎসক মঞ্জুর কাদের গণমাধ্যমকে বলেন, সাকিব পাঁচদিন আইসোলেশন কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। তবে তার খেলার সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, আগামীকাল ওনার (সাকিব) পাঁচ দিনের আইসোলেশন শেষ হবে। বর্তমানে যে প্রটোকল মানা হচ্ছে, সেই অনুযায়ী পাঁচদিন পর করোনা পরীক্ষা ছাড়াই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। আমরা ভারত ও অস্ট্রেলিয়ার প্রটোকলটাই মেনে চলছি, ওই অনুযায়ী নতুন করে পরীক্ষা লাগবে না।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। কিন্তু দেশের ফেরার পর বিশ্বসেরা এ অলরাউন্ডার করোনা পজিটিভ হন। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। অবশেষে তিনি করোনা নেগেটিভ হলেন।

তথ্য সূত্র আরটিভি নিউজ।