News update
  • PM Tarique Heads Home After Five-Day UNGA Visit     |     
  • Dhaka Ranks 7th Among Cities With Worst Air on Saturday     |     
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     
  • Man arrested with cocktail ingredients, 9,000 masks in Keraniganj     |     
  • Anthrax detected in 3 of 11 people tested in Rangpur     |     

ড্রেসিং রুমে কেক কেটে মুশফিকের মাইলফলক উদযাপন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-19, 7:29am




শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ১০৫ রান করেন দলের ব্যাটার মুশফিকুর রহিম। এই ইনিংস খেলার পথে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন তিনি। আর বিশে^র ৯৯তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশি।
মুশফিকের এমন অর্জনকে আরও বেশি স্মরনীয় করতে দিনের খেলা শেষে বাংলাদেশের ড্রেসিং রুমে কেক কাটা হয়। দলের খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন মুশফিক। তখন দলের সকলেই করতালি দেন। এরপর কেক কেটে দলের ওপেনার মাহমুদুল হাসান জয়কে খাইয়ে দেন মুশি।  
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে  টেস্ট অভিষেক হয় মুশফিকের। ৮১তম ম্যাচে এসে ৫ হাজার রান পূর্ণ করলেন তিনি। তথ্য সূত্র বাসস।