News update
  • Deadly Inani Beach Fire Exposes Gaps in Tourism Safety     |     
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     
  • Efforts to build a clean Bangladesh must start now, PM tells students     |     
  • Five killed as fire breaks out in Cox’s Bazar resort     |     

টমেটো ও শসা একসঙ্গে খাচ্ছেন, উপকার নাকি ঝুঁকি?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2026-10-18, 8:50am

tomato-006f87892f47ef9aa60fa5ed01a440fb1792291852.jpg




শসা ও টমেটো—দুটি সবজিই পুষ্টিগুণে ভরপুর এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী। আলাদা করে খেলে এগুলো হজম থেকে শুরু করে ত্বক ও শরীরের বিভিন্ন উপকারে ভূমিকা রাখে। তবে অনেকেই না জেনে প্রতিদিন এই দুটি একসঙ্গে সালাদ হিসেবে খেয়ে থাকেন। পুষ্টিবিদদের মতে, শসা ও টমেটো একসঙ্গে খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা জরুরি। কারণ ভিন্ন ধরনের হজমপ্রক্রিয়া ও রাসায়নিক বৈশিষ্ট্যের কারণে এই দুটি খাবার একত্রে খেলে শরীরে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে।

শসা ও টমেটো একসঙ্গে খেলে কী কী সমস্যা হতে পারে?

– শসা সাধারণত দ্রুত হজম হয় এবং হজমে সহায়ক হিসেবে কাজ করে। অন্যদিকে টমেটো হজম হতে তুলনামূলক বেশি সময় নেয়। তাই শসা ও টমেটো একসঙ্গে খাওয়ার ফলে হজমপ্রক্রিয়ায় অসামঞ্জস্য তৈরি করে, যা বদহজমের কারণ হতে পারে।

– টমেটোতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ধীরে ধীরে শরীরে শোষিত হয়। কিন্তু শসা দ্রুত হজম হওয়ায়, এই দু’টি একসঙ্গে খেলে টমেটোর কিছু পুষ্টিগুণ সঠিকভাবে কাজে লাগার আগেই পুষ্টিগুণের অপচয় হয়।

– শসা ও টমেটো একসঙ্গে খাওয়ার ফলে অনেকের ক্ষেত্রে পেটে গ্যাস, অস্বস্তি, পেটব্যথা, এমনকি তা থেকে মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। 

– টমেটোতে রয়েছে ভিটামিন সি, আর শসায় এমন কিছু উপাদান থাকে যা এই ভিটামিনের সঙ্গে বিক্রিয়া করতে পারে। ফলে এমন কিছু উপাদান তৈরি হতে পারে, যা পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে। যদিও তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও, এটি দীর্ঘ দিন চলতে থাকলে পেটের জটিলতা দেখা দিতে পারে।

– শুধু শসা ও টমেটো নয়, সালাদের আরও কিছু উপাদান একসঙ্গে খাওয়াও অনেক সময় পেটের জন্য ভালো নয়। যেমন—দইয়ের সঙ্গে শসা, টমেটো বা পেঁয়াজ মিশিয়ে তৈরি রায়তা অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা তৈরি করতে পারে।